The post সাবিল পাবলিকেশন এর নতুন তিনটি বই appeared first on BookPoint BD.
]]>বই : সফলতার চাবিকাঠি (ইয়াকীন ও সবর)
লেখক : শাইখ আহমাদ মূসা জিবরীল
অনুবাদক : শফিউদ্দীন চৌধুরী
সম্পাদক : হাফিজ আল মুনাদী, জুবায়ের আহমেদ
পৃষ্ঠা : ৯২
প্রাণের চেয়ে প্রিয় বইটি কেন পড়বেন?
নবিজি (স)-কে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা ছাড়া ঈমান কখনোই পূর্ণ হবে না। তাই তো নবিপ্রেমীর হৃদয় সর্বদা নীরব সুরে কেঁপে কেঁপে ওঠে। নবিজির ভালোবাসার সুরভী তাদের মনের অন্দরে মৌ মৌ করতে থাকে। মহব্বতের সায়রে তারা অবগাহন করে নিয়মিত। এই বইটি সকল নবিপ্রেমীর জন্যে। যাদের জীবনে মুহাম্মাদ (স) নামটি জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে, বইটি তাদের জন্যে অনুপম উপহার। এমনো অনেক ব্যক্তি আছে, যাদের হৃদয় এখনো নবিজির সুরভীতে মাতোয়ারা হয়নি। নবীপ্রেমের বাগানে মৌমাছি হয়নি। কখনো খুলে দেখেনি পৃথিবীর শ্রেষ্ঠ মানবের জীবনীলেখা। এই বইটি তাদের জন্যেও। বইয়ের প্রতিটি পাতা মুমিনদের অন্তরকে জাগরিত করবে। বইটি পড়তে পড়তে সুপ্ত অনুভূতিগুলো একসময় বলে উঠবে—“ওগো নবিজি! আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়।”
বই : প্রাণের চেয়ে প্রিয়
লেখিকা : ফারহীন জান্নাত মুনাদী
সম্পাদক : হাফিজ আল মুনাদী
পৃষ্ঠা : ৮৮
সংবিৎ বইটি কেন পড়বেন?
“সংবিৎ” বইতে কেবল ইসলামের ওপর নানান আক্রমণের জবাব দেওয়া হয়নি। পাল্টা প্রশ্নও করা হয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাসের অসাড়তাকে। নাস্তিক ও মিশনারিদের ঠুনকো চিন্তাচেতনাকে মিশিয়ে দেওয়া হয়েছে ধুলোয়। বইয়ের কেন্দ্রীয় চরিত্র ফারিস। ফারিস একজন সুপারম্যান বলতে পারেন। না, কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নয় সে। এই ফারিসের আছে দ্বীন সম্পর্কে যথেষ্ট জ্ঞান। আছে কুরআন, হাদীস আর তুলনামূলক ধর্মতত্ত্বের বিস্তর জানাশোনা। বইটা ১৪টি গল্প দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জটিল বিষয়কে লেখক অত্যন্ত সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করেছেন। দিয়েছেন সময়োপযোগী উদাহারণ। বই নিয়ে আর বেশি কিছু বলব না। এক কথায় অসাধারণ।
বই : সংবিৎ
লেখক : জাকারিয়া মাসুদ
পৃষ্ঠা : ২২৪
The post সাবিল পাবলিকেশন এর নতুন তিনটি বই appeared first on BookPoint BD.
]]>The post সংবিৎ appeared first on BookPoint BD.
]]>“সংবিৎ” বইতে কেবল ইসলামের ওপর নানান আক্রমণের জবাব দেওয়া হয়নি। পাল্টা প্রশ্নও করা হয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাসের অসাড়তাকে। নাস্তিক ও মিশনারিদের ঠুনকো চিন্তাচেতনাকে মিশিয়ে দেওয়া হয়েছে ধুলোয়। বইয়ের কেন্দ্রীয় চরিত্র ফারিস। ফারিস একজন সুপারম্যান বলতে পারেন। না, কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নয় সে। এই ফারিসের আছে দ্বীন সম্পর্কে যথেষ্ট জ্ঞান। আছে কুরআন, হাদীস আর তুলনামূলক ধর্মতত্ত্বের বিস্তর জানাশোনা। বইটা ১৪টি গল্প দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জটিল বিষয়কে লেখক অত্যন্ত সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করেছেন। দিয়েছেন সময়োপযোগী উদাহারণ। বই নিয়ে আর বেশি কিছু বলব না। এক কথায় অসাধারণ।
বই প্রকাশের সম্ভাব্য তারিখ: ২৩শে অক্টোবর, ২০২১ ইন শা আল্লাহ্
The post সংবিৎ appeared first on BookPoint BD.
]]>মুক্তমনা, বিজ্ঞানমনস্কতা আর মানবতার স্বঘোষিত পতাকাবাহীদের কথা তো অনেক শুনলেন। শুনলেন ইসলাম নিয়ে তোলা তাদের নানা অভিযোগ আর অপবাদ। তাদের বুলি-সর্বস্ব বায়বীয় চেতনা আর জোড়াতালি দেয়া আদর্শের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ভাসা ভাসা অনেক কথাও শুনলেন। এবার তাহলে অন্য পক্ষের কথা শোনা যাক, কি বলেন?
.
সবাই যখন ব্যস্ত অন্ধকারের মিছিলে যোগ দিতে তখন আসুন পা বাড়ানো যাক আলোর দিকে। মুছে ফেলা যাক পাথর হয়ে যাওয়া হৃদয়গুলোর উপর জমে থাকা মিথ্যের শ্যাওলাগুলো। পরীক্ষা করা যাক নীতিবাক্য আওড়ানো নৈতিকতার ঠিকাদারদের কথাগুলোর সত্যতা। বিজ্ঞান আর মানবতার চাদর পরিয়ে যে অদ্ভুত ফিলোসফি তারা প্রচার করে, ফাঁপা দেয়ালের বদ্ধ ঘরে আটকে থাকা সেই অন্ধকারের আসল চেহারাটার দিকেও উঁকি দেয়া যাক…
.
আপনার কি ইচ্ছে আছে সত্যকে জানার? নিঃসঙ্গ পদক্ষেপে হলেও সত্যের খোঁজে পথচলার?
The post সত্যকথন appeared first on BookPoint BD.
]]>The post তুমি ফিরবে বলে appeared first on BookPoint BD.
]]>ভাই আমার! অনেক তো হলো। আর কত? মিথ্যে মোহ আর নাটুকেপনা ঝেড়ে ফেলে এবার ফিরে এসো। সুপ্ত প্রতিভাগুলোকে গলা টিপে হত্যা কোরো না নিজ হাতে। তোমার মধ্যে যে সুন্দর কুঁড়িটা লুকোনো আছে, সেটাকে অবহেলায় অনাদরে বিনষ্ট হতে দিয়ো না। তাকে পুষ্প হতে দাও। এমন পুষ্প, যেটা নীরবে-নিভৃতে বেড়ে উঠবে। যার সৌন্দর্য, সুরভিত কোমল হাওয়া—বিমোহিত করবে সবাইকে। হয়তো কেউ তার পাপড়ি ছিঁড়ে নেবে, কেউ-বা তার স্রষ্টার প্রশংসা করবে। হোক না, তাতে কী। প্রাপ্তি তো সব ওপারে। যত পারো সুবাস ছড়িয়ে দাও। স্নিগ্ধ করো বিষাক্ত ধরণিকে। সুরভিত করো দূষিত পবনকে। মানুষ নিশ্বাস নিক প্রাণখুলে। মনভরে।
The post তুমি ফিরবে বলে appeared first on BookPoint BD.
]]>The post তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) appeared first on BookPoint BD.
]]>তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ।
গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।
বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।
The post তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) appeared first on BookPoint BD.
]]>The post জবাব appeared first on BookPoint BD.
]]>ইসলাম ক্রীতদাসের ন্যায়বিচার লাভের অধিকারকে নিশ্চিত করে। বিশ্বে যেখানে দাসদের ওপর চলছিল ইচ্ছেমতো অত্যাচার, নিপীড়ন; দাসদের হত্যা করাও যখন ছিল আইনসিদ্ধ, সেই সময় ইসলাম ঘোষণা করে কঠোরতম সতর্কবাণী। কেউ কোনো ক্রীতদাসকে হত্যা করলে তাকেও হত্যা করা হবে, কেউ কোনো ক্রীতদাসের অঙ্গহানি ঘটালে তারও অঙ্গহানি ঘটানো হবে।
.
‘জবাব’ বই থেকে নেওয়া…
The post জবাব appeared first on BookPoint BD.
]]>The post হিজাব আমার পরিচয় appeared first on BookPoint BD.
]]>হিজাব শুধু একটা জামা না। এটা একটা জীবন-পদ্ধতি। যে নারী এটা পরবে, সে তার আদর্শিক পরিচয় মানুষের সামনে তুলে ধরবে। প্রত্যেক মুসলিম মেয়েকে চেনা যায় তার সমুজ্জ্বল ব্যক্তিত্ব দিয়ে। লজ্জাশীলতা ও উত্তম চরিত্র দিয়ে। আর এসবের বহিঃপ্রকাশ ঘটে হিজাবের মাধ্যমে। পর্দানশীন মেয়েরা এই বার্তা দিয়ে যায় যে, তারা অন্যান্যদের থেকে আলাদা। চিন্তা-চেতনা, চাল-চলন, রুচি ও মননে তারা অনেক উঁচু মাপের। সম্ভ্রান্ত। তাদের জীবনযাত্রা মানুষের জন্যে অনুসরণীয়, অনুকরণীয়।হিজাবকে পাঠানো হয়েছে আসমানের ওপর থেকে। সে তোমার সার্বক্ষণিক সঙ্গী। তোমার ঈমানি সত্তার পরিচয় বহনকারী। এটা একটা আদর্শিক পরিচয়। তুমি কোন জীবন-দর্শন অনুসারে চলো, তার পরিচয়বাহক। তুমি যে মুসলিম নারী, তার প্রকাশ ঘটে হিজাবের মাধ্যমে। হিজাব তোমার পরিচয়।
The post হিজাব আমার পরিচয় appeared first on BookPoint BD.
]]>