The post দুআর মহিমা appeared first on BookPoint BD.
]]>মন খারাপের কথা, জীবনের সব চাওয়া-পাওয়ার কথা আপনার রবকে বলুন। মনের মাধূরী মিশিয়ে দু’আ করুন তাঁর কাছে। দুনিয়ার মানুষের কাছে বলে কি লাভ (!)
দুনিয়ার মানুষ তো কোনো উপকার করতে পারবে না। তারা আপনার কোন চাওয়া পূর্ণ করতে পারবে না। চাওয়া-পাওয়া তো আছে কেবল রবের কাছে, যিনি চাইলে অকল্পনীয়ভাবে মুহুর্তের মধ্যে সব ঠিক করে দিতে পারেন। তপ্ত মরুভূমিময় হৃদয়কে করে দিতে পারেন বৃষ্টিস্নাত সবুজ-সতেজ উদ্যান। হৃদয়ের দর্পণে লিখে রাখুন এই আয়াতকে-
‘অচিরেই আপনার রব আপনাকে এরূপ দান করবেন, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। (সূরা আদ- দুহা: ৫)’ কখনো কখনো দেখবেনআপনার দু’আগুলো রব কবুল করছেন না। আপনি যা চেয়েছেন, তা আপনি পাচ্ছেন না। তখন আপনি হতাশ হবেন না। আপনি দু’আ করতেই থাকুন। দু’আতে দৃঢ় হোন। দেখবেন, একদিন হঠাৎ করে আপনার দু’আগুলো কবুল হয়ে যাবে। যে দু’আ করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিল কান্না ভিজরিত। চোখ দিয়ে ঝরেছিল জলধারা। সেই দু’আ যখন হুট করে রব কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রু-কণায়। সেদিন হয়ত ফিসফিস করে বলে উঠবেন ‘হে আমার রব, আমি তো আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি।
The post দুআর মহিমা appeared first on BookPoint BD.
]]>The post সাবিল পাবলিকেশন এর নতুন তিনটি বই appeared first on BookPoint BD.
]]>বই : সফলতার চাবিকাঠি (ইয়াকীন ও সবর)
লেখক : শাইখ আহমাদ মূসা জিবরীল
অনুবাদক : শফিউদ্দীন চৌধুরী
সম্পাদক : হাফিজ আল মুনাদী, জুবায়ের আহমেদ
পৃষ্ঠা : ৯২
প্রাণের চেয়ে প্রিয় বইটি কেন পড়বেন?
নবিজি (স)-কে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা ছাড়া ঈমান কখনোই পূর্ণ হবে না। তাই তো নবিপ্রেমীর হৃদয় সর্বদা নীরব সুরে কেঁপে কেঁপে ওঠে। নবিজির ভালোবাসার সুরভী তাদের মনের অন্দরে মৌ মৌ করতে থাকে। মহব্বতের সায়রে তারা অবগাহন করে নিয়মিত। এই বইটি সকল নবিপ্রেমীর জন্যে। যাদের জীবনে মুহাম্মাদ (স) নামটি জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে, বইটি তাদের জন্যে অনুপম উপহার। এমনো অনেক ব্যক্তি আছে, যাদের হৃদয় এখনো নবিজির সুরভীতে মাতোয়ারা হয়নি। নবীপ্রেমের বাগানে মৌমাছি হয়নি। কখনো খুলে দেখেনি পৃথিবীর শ্রেষ্ঠ মানবের জীবনীলেখা। এই বইটি তাদের জন্যেও। বইয়ের প্রতিটি পাতা মুমিনদের অন্তরকে জাগরিত করবে। বইটি পড়তে পড়তে সুপ্ত অনুভূতিগুলো একসময় বলে উঠবে—“ওগো নবিজি! আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়।”
বই : প্রাণের চেয়ে প্রিয়
লেখিকা : ফারহীন জান্নাত মুনাদী
সম্পাদক : হাফিজ আল মুনাদী
পৃষ্ঠা : ৮৮
সংবিৎ বইটি কেন পড়বেন?
“সংবিৎ” বইতে কেবল ইসলামের ওপর নানান আক্রমণের জবাব দেওয়া হয়নি। পাল্টা প্রশ্নও করা হয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাসের অসাড়তাকে। নাস্তিক ও মিশনারিদের ঠুনকো চিন্তাচেতনাকে মিশিয়ে দেওয়া হয়েছে ধুলোয়। বইয়ের কেন্দ্রীয় চরিত্র ফারিস। ফারিস একজন সুপারম্যান বলতে পারেন। না, কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নয় সে। এই ফারিসের আছে দ্বীন সম্পর্কে যথেষ্ট জ্ঞান। আছে কুরআন, হাদীস আর তুলনামূলক ধর্মতত্ত্বের বিস্তর জানাশোনা। বইটা ১৪টি গল্প দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জটিল বিষয়কে লেখক অত্যন্ত সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করেছেন। দিয়েছেন সময়োপযোগী উদাহারণ। বই নিয়ে আর বেশি কিছু বলব না। এক কথায় অসাধারণ।
বই : সংবিৎ
লেখক : জাকারিয়া মাসুদ
পৃষ্ঠা : ২২৪
The post সাবিল পাবলিকেশন এর নতুন তিনটি বই appeared first on BookPoint BD.
]]>The post সফলতার চাবিকাঠি (ইয়াকীন ও সবর) appeared first on BookPoint BD.
]]>সফল হওয়ার রকমারি উপায় অনেকেই শুনিয়ে যায়। কিন্তু দিনশেষে সেই গল্প-শোনানো-মানুষেরাই নিজেদেরকে ব্যর্থ মনে করতে থাকে। আসলে সফলতা কোথায়? কোন মাধ্যম দিয়ে আসবে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি?
একমাত্র আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরলেই আমরা সফল হব। একমাত্র আল্লাহর দ্বীনই ইহকালে ও পরকালে আমাদেরকে ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি দিবে। “ইয়াকীন” ও “সবর” হলো সেই দ্বীনের চালিকাশক্তি। সাহাবি আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) বলেছেন, “সবর ঈমানের অর্ধেক। আর ইয়াকীন হলো পুরো ঈমান।” [তারারানি, কাবীর, ৯/৮৫৪৪, সহীহ] আমরা যখন এই দুটো গুণে গুণান্বিত হব, আমাদের পুরো দ্বীন সুন্দর হয়ে যাবে। আল্লাহর ওপর ইয়াকীন ও সবরের রশ্মি ধরে যখন এগিয়ে যাব সমুখের পানে, সফলতা অবশ্যই আমাদের পদচুম্বন করবে।
The post সফলতার চাবিকাঠি (ইয়াকীন ও সবর) appeared first on BookPoint BD.
]]>The post নবী ইউসুফের আ. পাঠশালা appeared first on BookPoint BD.
]]>The post নবী ইউসুফের আ. পাঠশালা appeared first on BookPoint BD.
]]>The post তাওহিদের মূলনীতি -১ম খন্ড appeared first on BookPoint BD.
]]>The post তাওহিদের মূলনীতি -১ম খন্ড appeared first on BookPoint BD.
]]>The post তাওহিদের মূলনীতি -২য় খণ্ড appeared first on BookPoint BD.
]]>The post তাওহিদের মূলনীতি -২য় খণ্ড appeared first on BookPoint BD.
]]>রামাদানের আগমনধ্বনি শুনলে একজন মুসলিমের মনে আবেগ আর খুশির জোয়ার বয়ে যাওয়ার কথা ছিলো। কথা ছিলো উৎসাহ আর প্রস্তুতি নিয়ে মুসলিমরা উন্মুখ হয়ে বসে থাকবে। রামাদান চলে যাবে, কিন্তু রামাদানের ঔজ্জ্বল্য আমাদের মাঝে ছাপ রেখে যাবে — তাক্বওয়া।
.
কথা থাকলেও আমরা কথা রাখিনি। যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আর সবক’টা মাসের ওপর মর্যাদা দিয়েছিলেন, সেই মাসকে আমরা যথেষ্ট কদর করিনি। যদি কোনো মাসকে ‘বরণ’ করে নেওয়ার থাকে তবে সেটা রামাদান, বৈশাখ নয়। অর্থহীন নাটুকেপনা আর মেকি বাঙ্গালিত্বের দিনভিত্তিক উদযাপনে মুসলিমরা বিশ্বাস করে না। মুসলিমরা বিশ্বাস করে পবিত্র মাসে, যে মাস তাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি আসবার সুযোগ করে দেয়।
.
রামাদান আজ আমাদের কাছে ‘সাওম’ নয়, রামাদান আজ আমাদের কাছে উপবাস — সারাটি দিন না-খেয়ে-কাটিয়ে দেওয়া, আর সন্ধ্যাবেলা পেটপুরে খেয়ে সেটা পুষিয়ে নেওয়া। আমাদের রামাদানে তাই না-খেয়ে-থাকা আছে, ইফতার পার্টি আছে, তারাবীহ আছে, শপিং আছে — কিন্তু যেটা থাকা সবচাইতে জরুরি ছিলো, সেই তাক্বওয়া নেই। রামাদান আমাদের বদলাতে পারেনি, আমরাই রামাদানকে বদলে ফেলেছি। এমন তো কথা ছিলো না।
.
তবে কেমন কথা ছিল? কেমন হতে পারতো রামাদান? কেমন করে আমরা তাক্বওয়া অর্জন করতে পারতাম? কেমন করে রামাদান আমাদের বদলে দিতে পারতো? কেমন করে আনুষ্ঠানিকতার বেড়াজাল ভেঙ্গে রামাদান আমাদের অন্তরে দাগ কাটতে পারতো? আমাদের চরিত্রে প্রভাব রাখতে পারতো? কেমন করে রামাদান হতে পারতো আমাদের বদলে যাবার মাস?
.
এসব নিয়েই শাইখ আহমাদ মুসা জিবরীলের বিখ্যাত লেকচার সিরিজ ‘Gems Of Ramadan’ অবলম্বনে ‘ধূলিমলিন উপহারঃ রামাদান’
The post ধূলিমলিন উপহার রামাদান appeared first on BookPoint BD.
]]>The post আয়েশার বিয়ে ও বাল্যবিবাহ appeared first on BookPoint BD.
]]>বইটি মূলত লেখা, যারা রাসূল সা: এর উপর অভিযোগ আরোপ করে রাসূল সা: কম বয়সী মেয়েকে বিয়ে করেছেন। তাদের মুখে চপোটাঘাত হিসেবেই কাজ করবে বইটি।
The post আয়েশার বিয়ে ও বাল্যবিবাহ appeared first on BookPoint BD.
]]>The post ফুল হয়ে ফোটো appeared first on BookPoint BD.
]]>‘ফুল হয়ে ফোটো’। একটি ফুল এমনি এমনি ফোটে উঠে না। তা এমনি ঘ্রাণ ছড়ায় না, মেলে ধরে না রঙ-বেরঙের পাপড়ি। প্রয়োজন পড়ে অভিজ্ঞ মালীর নিবিড় পরিচর্যার। ইসলামের বটবৃক্ষে বড় হওয়া আমাদেরও প্রয়োজন অভিজ্ঞ ও মমতাময়ী মালীর—যাদের দক্ষ হাতের পরশে, নসিহতে আমরা ফুল হয়ে ফোটব। হয়ে উঠবো সুন্দর মানুষ, মু’মিন; পাপ পঙ্কিলতার পথ ছেড়ে সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দিব। এমনি দু’জন দাঈ-র মূল্যবান নসিহত দিয়ে সাজানো হয়েছে আপনার হাতে থাকা বইটি। এই বইটিও যেন একটি ফুল, এরও রয়েছে নানারঙের পাপড়ি, ভিন্ন ভিন্ন সুবাস। উল্টে দেখুন আর ফুল হয়ে ফোটতে প্রবেশ করুন গ্রন্থের রাজ্যে।
The post ফুল হয়ে ফোটো appeared first on BookPoint BD.
]]>The post মিউজিক শয়তানের সুর appeared first on BookPoint BD.
]]>চারপাশে চোখ মেলে তাকান। স্কুল-কলেজ ইউনিভার্সিটি কিংবা রাস্তাঘাট, সর্বত্রই অশ্লীলতার ছড়াছড়ি। এক উন্মাদ তরুণ প্রজন্ম আমাদের চোখের সামনে ঘুরঘুর করে। যাদের না আছে কোনো মহৎ উদ্দেশ্য, না আছে কোনো প্ল্যান-পরিকল্পনা। এদের উদ্দেশ্য কেবল মজ-মাস্তি-এনজয়।
এই যে একটা উন্মাদ প্রজন্ম দেখতে পাচ্ছেন, এর পেছনে কে মুখ্য ভূমিকা পালন করছে? যিনা-ব্যভিচারের পথ কে তৈরি করে দেয়? ইসলাম থেকে কে দূরে সরায়?
—মিউজিক।এটা অন্তরে নিফাকের বীজ বপন করে, শিরকের বীজ বপন করে। মানুষ যখন গান-বাজনার প্রতি আগ্রহী হয়, আসক্ত হয়, তখন এটা অন্তরের মদে পরিণত হয়। ইবনু তাইমিয়্যা (রহিমাহুল্লাহ) বলেছেন, “বাদ্যযন্ত্র অন্তরের মদ। মদের মতো এটিও অন্তরে নেশা সৃষ্টি করে।” (মাজমূউল ফাতাওয়া, ১০/৪১৭)এই নেশার ঘোরের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়। একজন মানুষের অন্তরে গান-বাজনার প্রতি যত বেশি আগ্রহ সৃষ্টি হয়, সে দ্বীনদারি থেকে তত বেশি দূরে সরে যায়। ইসলামকে সে আর হৃদয় দিয়ে অনুভব করতে পারে না। কুরআনের তিলাওয়াত শুনে মজা পায় না। নিফাকে জর্জরিত অন্তর থেকে একটা সময় আল্লাহর ভয় পুরোপুরি বিদায় নেয়। হারিয়ে যায় ঈমানের শেষ বিন্দুখানি।
The post মিউজিক শয়তানের সুর appeared first on BookPoint BD.
]]>