The post হিজাব প্যাকেজ (৩টি বই) appeared first on BookPoint BD.
]]>The post হিজাব প্যাকেজ (৩টি বই) appeared first on BookPoint BD.
]]>The post রামাদান ও নবিজি সা. প্যাকেজ (৩টি বই) appeared first on BookPoint BD.
]]>প্রথম পর্ব : রামাদানের প্রারম্ভিকে নবিজির দিনযাপন
দ্বিতীয় পর্ব : রামাদানে নবিজির সিয়াম সাধনা
তৃতীয় পর্ব : রামাদানে নবিজির রাতযাপন
চতুর্থ পর্ব : রামাদানের শেষ দশকে নবিজির আমল
পঞ্চম পর্ব : রামাদানের শেষ দশকে নবিজি আরও যা করতেন
.
সুতরাং বলা যায়, রামাদানে নবিজির দিনযাপনের গ্রন্থিত রূপই ‘নবিজির রামাদান’।
.
রামাদান প্যাকেজে রয়েছে আরও দুটি বই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন চরিত নিয়ে। যা পড়লে আপনার রামাদাকে আরও মহিমান্বিত ও সুন্দর করে তোলবে ইনশাআল্লাহ।
.
১. নববি চরিত্রের সৌন্দর্য
২. প্রিয় নবির প্রিয় গল্প
সুতরাং আপনার রামাদানকে সুন্দর ও মহিমান্বিত করতে পড়ুন আমাদের রামাদান প্যাকেজ।
The post রামাদান ও নবিজি সা. প্যাকেজ (৩টি বই) appeared first on BookPoint BD.
]]>The post আলী হাসান উসামা প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, হারাম-হালাল, কুফর-শিরক, বিদয়াত ইত্যাদি বিষয়গুলি বিভিন্ন আলেম ওলামাদের বয়ান শোনা ও বইপড়ার মাধ্যমেই আমরা পার্থক্য করতে শিখি।
মুক্ত প্রানের হে সন্ধানী বইটি কেন পড়বেন ?
একজন মুমিনের মেধা ও মনন গঠনে ইসলামি সৃজনশীল গ্রন্থ পাঠ অত্যাবশ্যকীয় একটি আমল। কুরআন হাদীসের বিষয়ভিত্তিক বিশ্লেষণ, জরুরি মাসলা-মাসায়েল, সীরাত গ্রন্থসমূহ এবং ইসলামি গবেষণালব্ধ বিভিন্ন বই ও উপন্যাস একজন মুসলিমের চিন্তার জগতকে প্রসারিত করে।
ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, হারাম-হালাল, কুফর-শিরক, বিদয়াত ইত্যাদি বিষয়গুলি বিভিন্ন আলেম ওলামাদের বয়ান শোনা ও বইপড়ার মাধ্যমেই আমরা পার্থক্য করতে শিখি
ফিতনার বজ্রধ্বনি বইটি কেন পড়বেন ?
আপনি একদিকে কামরায় এসি চালু করলেন, অন্যদিকে কামরার দরজা-জানালা খুলে দিলেন, এমতাবস্থায় এসি কি কাজ দেবে? তদ্রুপ আপনি একদিকে কুরআনে কারিম তিলাওয়াত, তাহকিক ও তাফসির অধ্যয়ন করলেন, আরেকদিকে কুরআনে চিহ্নিত ইসলামের শত্রুর সাথে মিত্রতা গড়লেন; এতে কি আপনি ‘ইউদিলু বিহি কাসিরান’-এর আওতায় পড়ে যাবেন না? এই কুরআন যে ‘লিল্লাতি হিয়া আকওয়াম’-এর জন্য হিদায়াতের স্বর্গীয় ফল্গুধারা বয়ে আনে—তা তো আপনার অজানা নয়।
পবিত্র কালামুল্লাহ শরিফ চার শত্রুকে ইসলাম ও মুসলমানদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে : ইহুদি, খ্রিষ্টান, মুশরিক ও মুনাফিক। সেকাল-একাল, পূর্ব-পশ্চিম—এরাই আমাদের জাতশত্রু। আমাদের প্রথম কিবলা কেড়ে নেওয়া, সেখানে আমাদের প্রবেশাধিকার রুদ্ধ করা কি ইহুদিদের কাজ নয়? নানা ফ্রন্টে, ভিন্ন ভিন্ন ছদ্মাবরণে, দেশে-দেশে কি খ্রিষ্টানরা আমাদের বিরুদ্ধে জোরদার করেনি অসম যুদ্ধ? হিন্দুর অবয়বে আসাম-গুজরাট-কাশ্মিরে, বৌদ্ধের চেহারায় উইঘুর-আরাকানে কি মুশরিকরা আমাদের সঙ্গে কিঞ্চিত মানবিক আচরণও দেখিয়েছে?
এ তো গেল বাইরের শত্রু। ঘরের শত্রুরা কেমন ত্রাহিদশা ঘটাচ্ছে—তার খবর কি রাখছেন আপনি? মুনাফিক-জিন্দিকের পরিচয় জানা না থাকলে তো আপনারও এই অভিধায় ধন্য (!) হবার সমূহ আশঙ্কা! শিয়া-নুসাইরির খবর রাখলেন, চিনলেন না নব্য খারেজি আর মুরজিয়াদের। তো আপনি প্রাণসংহারক অজ্ঞতায় ভুগলেন। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক তা চান, আবার খিলাফাতের নাম শুনলে ভ্রূ কুঁচকান। কালো পতাকার নাম শুনলে রি রি করে ওঠে গা। গণতন্ত্র আর জাতীয়তাবাদে স্বস্থি খুঁজতে চান—এ কেমন দ্বিচারিতা আপনার?
পাঠক! এমন দ্বিমুখী মুনাফিকি হতে রক্ষা পেতে ফিতনার বজ্রধ্বনি আপনাকে কেবল কুইনাইনই দেবে না; টনিকও সরবরাহ করবে।
সমকালীন ফিতনা-সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসার খোল্লামখোলা জবাব পাবেন আলোচ্য গ্রন্থে। হৃদকমলের কৃষ্ণগহ্বরে তুমুল ঘূর্ণি তুলে এটি আপনাকে বসাবে সফেদ আলোর সামিয়ানায়। লেখক আলী হাসান উসামা ইলমি আবহে দীনি এদারায় বাস করা সত্ত্বেও বৈশ্বিক পট ও উম্মাহর অধঃগতি সম্পর্কে সম্যক অবগত বলেই হয়তো তিনি নিজস্ব চেতনার শুদ্ধতা এবং লেখালেখির স্বকীয়তায় অন্যদের চেয়ে আলাদা। তার স্বভাবজাত প্রতিভা ও স্বকীয় চেতনার চর্চিত স্ফূরণ ‘ফিতনার বজ্রধ্বনি’ আমাদের সেই বার্তাই দিয়ে যায়।
The post আলী হাসান উসামা প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>The post গল্প প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এজন্যেই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজনো ‘গল্পগুলো অন্যরকম’ বইটি।
গল্পগুলো সোনালী দিনের বইটি কেন পড়বেন ?
“গল্পগুলো সোনালী দিনের”
গল্প কে না পড়তে চায়! আমরা সবাই গল্প করতে, গল্প শুনতে এবং গল্প বলতে পছন্দ করি। আবার যদি এসকল গল্প হয় ইসলামিক কিংবা নবি রাসূলের তাহলে তো কেনা কথাই নেই। গল্প আমাদের হৃদয়ে রেখাপাত সৃষ্টি করে।
আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ইসলামের অনুশাসনে নিয়ে আসার জন্য বহু নবি এবং রাসূল প্রেরণ করেছেন। যার সূচনা হয়েছে হযরত আদম (আঃ)এর মাধ্যমে এবং পরিসমাপ্তি ঘটেছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহকে প্রেরণ করার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নবি রাসূল প্রেরণ করেছেন তাঁর ঐশী বিধান মানবজাতির কাছে পৌঁছিয়ে দেয়ার জন্য এবং পথভুলা মানুষকে পথের দিশা দেখানোর জন্য ও ঘোর অন্ধকারে নিমজ্জিত সমাজকে নববি আলোয়ে আলোকিত করার জন্য। আর এ মহৎ কর্ম বাস্তবায়ন করতে গিয়ে তাঁদেরকে বরণ করতে হয়েছে জেল, যুলুম-নির্যাতনসহ অসহনীয় কষ্ট। তাঁদের মধ্যে অন্যতম হলেন হযরত মূসা (আঃ) ও হযরত ঈসা (আঃ)।
কুরআনে আছে “আল্লাহ তাআলা তাঁদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাঁরাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছেন।”
কী ছিল সেই কর্মটি যার কারণে একে অপরের প্রতি সন্তুষ্ট হতে বাধ্য হয়েছে?!
হ্যাঁ. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত লাভ করার পর সাফা-মারওয়ায়ে আরোহন করে পাপাচারে কলুষিত আরববাসীকে আহŸান করলেন এক আল্লাহর দিকে। নির্দেশ দিলেন মূর্তি পূজার উপাসনা ত্যাগ করার এবং বললেন শিরক জঘন্যতম মহাপাপ। তখন তাঁর এ আহŸানে কেউ কেউ সাড়া দিল আর কেউ কেউ দিলনা। উপস্থিত কতক আবার শত্রæতা পোষণ করে বসল। তাঁর এ ডাকে সাড়া দিল আবু বকর, আলীর মতো কিছু আল্লাহ প্রেমীরা। হাতে গোনা কয়েকজনকে নিয়েই শুরু হল মক্কার অলি-গলিতে ধর্ম প্রচার। এতে মক্কার মুশরিকরা ক্ষীপ্ত হয়ে উঠল। শুরু হল অসহ্য নির্যাতন। বয়কটের হুমকি দেয়া হল। করাও হল বয়কট। কিন্তু দাওয়াতের মহান মিশন থেকে থেমে নেই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের পথচলা। এ কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরও ঈমানের ওপর দৃঢ় অবিচল থাকা এবং আল্লাহর রাসূলকে সঙ্গ দেয়া এ কাজটিই আল্লাহ সুবহানাহু ওয়াতাআলাকে সবচেয়ে বেশী মুগ্ধ করেছে। এর জন্যই তাঁরা একে অপরের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এ গ্রন্থে আমরা জানবো সেই সকল বীরবাহাদুরের কিছু গল্প।
প্রিয় পাঠক! “গল্প গুলো সোনালী দিনের” এর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লুক্কায়িত আছে আমাদের জন্য বহু শিক্ষা ও উপদেশ। একজন মুসলিম কীভাবে তার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবন পরিচালনা করবে সে তা গল্পে গল্পে নবি আলাইহিমুস সালাম ও সাহাবীদের জীবনী থেকেই জেনে নিতে পারবে। বক্ষমান গ্রন্থটি এসব কিছুর সমন্বয়ে গল্পে গল্পে ছন্দে ছন্দে লিপিবদ্ধ করেছেন আয়ান আরবিন।
গল্পগুলো ভালোলাগার বইটি কেন পড়বেন ?
কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2020
সম্পাদনা: ছানা উল্লাহ সিরাজী
তাল পুকুরের চারপাশের ভীড়টা ক্রমশ বাড়ছে, আমি ভেসে ভেসে বেশ দেখতে পাচ্ছি। আমার অনেক লজ্জা লাগছে। কারণ কাপড়চোপড় এলোমেলো হয়ে আছে, ঠিক করতে পারছি না। অথচ আমাকে আগে কেউ এভাবে বেপর্দা অবস্থায় দেখেনি। ভীষণ অস্বস্তি হচ্ছে।
এরই মাঝে দেখলাম আলতাফ চেয়ারম্যান লাঠিয়াল বাহিনী নিয়ে এসেছেন। তাদের দিয়ে ঠ্যাংগিয়েও লোকজন সরাতে পারছেন না। চেয়ারম্যানের নির্দেশে চারজন গাট্টা-গোট্টা লোক পুকুরে নৌকা দিয়ে আমার লাশটাকে টেনে ডাঙ্গার কাছে নিয়ে এলো। সারা শরীর ক্ষতবিক্ষত। কোনো কোনো স্থানে হাড়ও বের হয়ে গেছে। নিজেকে চিনতেই পারছি না। বড় চাদর পেঁচিয়ে আমাকে উঠোনের এক কোণায় জারুল গাছের ছায়ায় বিছানো চাটাইয়ের উপরে রেখে দিয়ে বাড়ির প্রাচীর লাগোয়া গেইট বন্ধ করে দিলো। জনমানবশূন্য উঠোনে লাল শাড়ি পরে খুবলে খাওয়া টাটকা লাশ হয়ে পড়ে আছি। অদূরে কিছু পাইক পেয়াদা কারও নির্দেশের অপেক্ষায় দন্ডায়মান।
বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মহিলা নাকে কাপড় চেপে কয়েক মিনিটের জন্য আমার কাছ থেকে ঘুরে গেলেন, চেহারার কাঠিন্য ভাব তখনও বিদ্যমান। ওনার চেহারার নমুনা দেখে আমার ভীষণ হাসি পেল হা হা হা, তার স্বভাবটা বুঝি আর বদলালো না।
এক হাতে জ্বলন্ত আগর বাতি আরেক হাতে গোলাপজলের বোতল নিয়ে কেউ একজন কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। এসেই আমার শরীরে গোলাপজল ছিটিয়ে দিতে লাগল। ওহ আমি তাকে চিনতে পেরেছি তাকে আমি চাচী বলে ডাকি। গোলাপ জলটা অসহ্য লাগছে। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল; প্লিজ গায়ে দিয়ো না, ক্ষতগুলো জ্বলে যাচ্ছে….
The post গল্প প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>The post সারাবছরের প্রতিদিনের আমল প্যাকেজ (২টি বই) appeared first on BookPoint BD.
]]>
তিনি যেভাবে কথা বলতেন।
তিনি যেভাবে দোয়া করতেন।
তিনি যেভাবে ওয়াজ নসিহত করতেন।
তিনি যেভাবে রসিকতা করতেন।
যেমন ছিল তাঁর আচার-ব্যবহার।
বিবিদের সাথে তাঁর আচার-ব্যবহার।
রাসূলুল্লাহ (সাঃ) এর খানাপিনা।
রাসূলুল্লাহ (সাঃ) এর পোশাক-পরিচ্ছেদ।
যেমন ছিল তার টুপি।
যেমন ছিল তার জুতা মোবারক।
তিনি যেভাবে হাটতেন।
তিনি যেভাবে ঘুমাতেন।
তার ঘরোয়া কর্মব্যস্ততা।
যেমন ছিল তার কেনাকাটা।
তিনি যেভাবে চিঠি লিখতেন।
যেমন ছিল তার চিত্র বিনোদন মূলক ঘোরাফেরা।
রাসূল (সাঃ) যা করতে ভালবাসতেন।
রাসূল (সাঃ) যা করতে ঘৃণা করতেন।৩৬৫ দিনের আমল বইটি কেন পড়বেন?
কুরআন হাদিসের আলোকে আপনার সারাবছর সাজাতে সহায়তা করবে “৩৬৫ দিনের আমল” বইটি।
এই বইতে রয়েছে- দৈনন্দিন জীবনে মু’মিনের পাথেয়।
কালেমা
যিকির
দু’আ ও আমল
কুরআনিক চিকিৎসা
মুনাজাত
The post সারাবছরের প্রতিদিনের আমল প্যাকেজ (২টি বই) appeared first on BookPoint BD.
]]>The post আলভী আহমেদের অনুবাদে মুরাকামির চারটি বইয়ের প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>নামহীন এক যুবক, একুশ বছর বয়স। স্বপ্ন দেখে, লেখক হবে। তার ছােট্ট জীবনে মােট তিনবার প্রেম আসে। প্রতিবারই কী করে যেন হারিয়ে যায়। হাতের মুঠোয় ধরা আপেলের মতাে জগৎটাকে দেখতে চায় সে। মুঠো ফসকে প্রতিবারই বেরিয়ে যায় সেটা। টোকিওতে একটা ইউনিভার্সিটিতে পড়ে সে । গ্রীষ্মের ছুটিতে বেড়াতে আসে তার জন্মশহরে। গল্পের শুরু সেই সামার ভ্যাকেশনে। ১৯৭০ সালের ৮ আগস্ট থেকে। মােটামুটি আঠারাে দিনের গল্প।
সমুদ্রের তীরে সেই বন্দর শহরে আছে তার প্রিয় বন্ধু র্যাট। র্যাট লেখক হওয়ার স্বপ্ন দেখে। ঘুগরা পােকাকে নিয়ে সিরিয়াস ধরনের একটা। উপন্যাস লেখার ইচ্ছে আছে তার। বাস্তবে সে এসবের কিছুই করে না। ‘জে’ নামে এক বড় ভাইয়ের বারে বসে বিয়ার খায় আর পিনবল খেলে।
চতুর্থবারের মতাে আরেক মেয়ের সঙ্গে জড়িয়ে যায় নামহীন সেই মেইনা প্রটাগনিস্ট।
এই মেয়েরও নাম নেই কোনাে। অনিবার্য নিয়তির মতাে মেয়েটাও একসময় হারিয়ে যায়। সবাই নিজের কাছ থেকে পালাতে চায়। এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে তাদের যুদ্ধ। তারা কি পালাতে পারে শেষ পর্যন্ত?
পিনবল-১৯৭৩ (হার্ডকভার) বইটি কেন পড়বেন?
গল্পটা একজন পিনবল প্রেমী ফ্রিল্যান্স অনুবাদকের । একসময় হঠাৎ করেই জাপান থেকে উধাও হয়ে যায় পিনবল মেশিন। পিনবল মেশিন খোঁজার অভিযানে বের হয় সে। আবারও এর দেখা কী সে পাবে? নাকি ব্যর্থ হয়ে ঘরে ফিরতে হবে তাকে? জীবনে চলার পথে তার সঙ্গী হয় যমজ দুই বোন। এদের ব্যাপারে কিছুই জানে না সে। কারা এরা? ছাত্র আন্দোলনের সময় কেমন ছিল জাপানের ছাত্রদের অবস্থা? কি হয়েছিল তার প্রেমিকা নাওকোর? এছাড়াও গল্পকথক গল্প শুনিয়েছেন তার প্রিয় বন্ধু র্যাটের বৈচিত্র্যময় জীবনের। কেমন ছিল র্যাটের জীবন? কাঙ্ক্ষিত জিনিসটার খোঁজ কি পেয়েছিল র্যাট? এসব কিছুর উত্তর-ই লুকিয়ে আছে হারুকি মুরাকামির পিনবল ১৯৭৩ এ। যেখানে মিলেমিশে এক হয়ে গিয়েছে একাকীত্ব, নিঃসঙ্গতা, বিষণ্নতা ও পরবাস্তবতা।
কনফেশনস অব আ শিনাগাওয়া মাংকি (হার্ডকভার) বইটি কেন পড়বেন?
বয়স্ক বানরটির সাথে প্রথম আলাপ, সে প্রায় বছর পাঁচেক হবে, গুন্মা প্রদেশের এক গরম জলের ঝর্ণার শহরে, এক ছোট জাপানী সরাইখানায়। নিতান্ত সাদামাটা, ঠিক করে বললে, জরাজীর্ণ একটা আস্তানা, কোনভাবে দাঁড়িয়ে আছে। স্রেফ রাতটা কাটানোর জন্য এই সরাইখানাটায় আশ্রয় নিতে হয়েছিল।
আমি সে সময়টা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, অন্তরাত্মা যেদিন যেদিকে নিয়ে যায়। গরম জলের ঝর্ণার শহরটায় যখন ট্রেন থেকে নামলাম, রাত ৭ টা পার হয়ে গেছে। শরতকাল প্রায় শেষ। সূর্য ডুবে গেছে বহুক্ষণ। পাহাড়ি এলাকায় রাত নামে এক অদ্ভুত সমুদ্র-নীল রঙের অন্ধকার সঙ্গে করে। সেই আঁধার এখন চারিদিক ঢেকে ফেলেছে। পাহাড় চূড়া থেকে নেমে আসা কামড়ে ধরা ঠাণ্ডা বাতাসে মুঠো মুঠো পাতার ঘূর্ণী পাক খেতে খেতে গড়িয়ে যাচ্ছে রাস্তা বরাবর।
শহরের কেন্দ্রস্থলে প্রচুর ঘুরে বেড়ালাম একটা মাথা গোঁজার ঠাঁই পাওয়ার জন্য। কিন্তু ভাল আস্তানাগুলোর কোনটাই রাতের খাওয়ার সময় পার হয়ে যাওয়ার পর ঘর দিতে রাজী হল না। পাঁচ-ছয়টা জায়গায় চেষ্টা চালালাম, সব কটা সটান না করে দিল। শেষে শহরের বাইরে একটা প্রায় পরিত্যক্ত অংশে এই সরাইখানাটি পাওয়া গেল যেটা আমায় থাকতে দিতে রাজী হল। কেউ থাকে বলে মনে হল না, ভাঙ্গাচোরা, কোনভাবে মাথা গোঁজার মত একটা চটি বলা যায়। অনেক বছর পার হয়ে গেছে এর জীবনে। কিন্তু পুরনো সরাইগুলোর যে বিশেষ একটা আকর্ষণ থাকে, সেরকম কিছুর চিহ্নমাত্র চোখে পড়ল না। এখানে ওখানে জিনিসপত্র এমন বাঁকা-ত্যাড়া করে লাগানো যে মনে হয় যাহোক করে কাজ সারা হয়েছে, সেটা বাকী অংশের সাথে মিলুক চাই না মিলুক। আর একটা ভূমিকম্পও এটা টিঁকবে কিনা সন্দেহ আছে। আমি শুধু একটাই আশা করছিলাম যে আমি থাকা কালে কোন কাঁপাকাঁপি না ঘটে।
সরাইটায় রাতের খাবারের কোন ব্যবস্থা ছিল না। তবে সকালের জলখাবারটা ভাড়ার দামের মধ্যে ধরা ছিল। আর এক রাতের থাকার ভাড়াও ছিল অত্যন্ত সস্তা। ভিতরে ঢুকেই একটা রিসেপশান ডেস্ক, তার ওপাশে বসে আছে এক টেকো বুড়ো যার মাথায় একটা চুলও অবশিষ্ট নেই। বলতে কি, ভুরুটা পর্যন্ত ফাঁকা, একেবারে নির্লোম। আমার থেকে এক রাতের ভাড়া আগাম নিয়ে নিল। ভুরু না থাকায় লোকটার গোল্লা গোল্লা চোখদুটো কেমন অস্বাভাবিক রকম জ্বলজ্বল করছিল, গনগনে ভাঁটার মত। পাশে মেঝেতে গদির মত কিছু একটার উপরে একটা বিশাল বাদামী বেড়াল, একই রকম আদ্যিকালের জীব, থেবড়ে পড়ে আছে, গভীর নিদ্রায় আচ্ছন্ন। নাকে নির্ঘাত কিছু গণ্ডগোল আছে ওটার, তা না হলে এত জোরে নাক ডাকে না, অন্তত আমি আর কোন বিড়ালকে ডাকতে শুনিনি। খুব মানানসই ভাবেই, নাকডাকার সুরটায় থেকে থেকে একটা ছন্দপতন হয়ে আবার ঠিক হয়ে যাচ্ছিল। সরাইখানাটার সমস্ত কিছুই যেন ভীষণ পুরান আর যে কোন সময় ভেঙ্গে পড়বে।
The post আলভী আহমেদের অনুবাদে মুরাকামির চারটি বইয়ের প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>The post ছোটদের গল্প প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>ঘুম পাড়ানী গল্প বইটি কেন পড়বেন?
“আপনার বাচ্চা রাতে ঘুমাতে চায় না বলে হাতে মোবাইল তুলে দিয়েছেন। বড় ভুল করে ফেলেছেন। এই কাজটি আর করবেন না। আপনার আদরের বাচ্চাকে শুনিয়ে দিন কিছু ঘুম পাড়ানী গল্প। আপনার বাচ্চাকে ভালো কিছু শিখিয়ে ঘুম পাড়িয়ে দিন। ওর দুনিয়া ও আখিরাত দুটোই উত্তম হবে ইন শা আল্লাহ।
বদান্যতার গল্প বইটি কেন পড়বেন?
শিশুরা যেহেতু গল্প শুনে মজা পায়, সেহেতু তাদেরকে গল্পে গল্পেই ভালো কিছু বিষয় শোনানো দরকার। এমনিতেই তাদের সামনে রয়েছে কতরকমের হাতছানি। মোবাইল, গেমস, ইউটিউব আরো অন্যান্য আকর্ষণীয় জিনিস। কিন্তু সেখানে রুহানিয়্যাত বলতে কিছু থাকে না বললেই চলে। বরং ভালো ভালো গল্পে শিশুদের মনে এক নেক ভাবনার উদ্রেক হয়। অন্তর স্বচ্ছ ও নরম হয়। ভালোমানুষি শেখা যায়।এসব বিষয়কে মাথায় রেখে আযান প্রকাশনীর এবারের আয়োজন এমনই একটি বই। মুহতারাম মুফতি মাহফুজ মুসলেহ শিশু-কিশোরদের জন্য রচনা করেছেন বই “বদান্যতার গল্প।”বাহারী ডিজাইন ও নজরকারা শৈল্পিক ছোঁয়ায় বইটির সবগুলো গল্প হয়ে উঠেছে প্রানবন্ত।আমরা আশা করি বইটি শিশুদের ভীষণ পছন্দ হবে। এই বই থেকে তারা এত সুন্দর সুন্দর গল্প জানতে পারবে যে, একবসায় কোন গল্প শেষ না করে তারা উঠতেই চাইবে না। প্রতিটি গল্পে রয়েছে ভালো মানুষ হওয়ার খোরাক। এই বইটির প্রতিটি গল্প ছোটবেলা থেকেই তাদের মন মগজে গেঁথে যাবে, বড় হয়ে তাদের জীবনে এর প্রতিচ্ছবি ফুটে উঠবে ইন শা আল্লাহ!আমাদের শিশু-কিশোরেরা আমাদের ভবিষ্যৎ। তাদের তরবিয়ত আমাদের হাতেই নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শিশুরা গল্পে গল্পে একজন সত্যনিষ্ঠ মানুষ হয়ে উঠুক। মানুষের প্রতি সহনশীল, সৌহার্দপূর্ণ ও সৃজনশীল আচরণ শিখুক। সত্যিকারের একজন আল্লাহর বান্দা হয়ে উঠুক – এই দুআ ও প্রত্যাশায়।
গল্পে আঁকা নবিদের জীবনী বইটি কেন পড়বেন?
শিশু-কিশোরদের জন্য আযান প্রকাশনীর এবারের বই “গল্পে আঁকা নবিদের জীবনী”। আল-কুরআনে যে সকল নবির (আলাইহিমুস সালাম) নাম উল্লেখ আছে সেখান থেকে বাছাই করে পাঁচজন নবিকে নিয়ে এই বইটি সংকলন করা হয়েছে।যে পাঁচজন নবির ঘটনা দিয়ে বইটি সাজানো হয়েছে –
১। আদম আলাইহিস সালাম
২। নুহ আলাইহিস সালাম
৩। ইদরিস আলাইহিস সালাম
৪। হুদ আলাইহিস সালাম
৫। সালিহ আলাইহিস সালামশিশুদের জন্য উপযোগী করে তোলার জন্য বইটির প্রতিটি গল্প সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। শিশুদের কাছে উপভোগ্য করে তোলার জন্য ঘটনা অনুযায়ী গল্পগুলোর সাথে প্রাসঙ্গিক ছবি জুড়ে দেওয়া হয়েছে। এক কথায় রঙিন ও বাহারি ডিজাইনে বইটি হয়ে উঠেছে প্রাণবন্ত।
The post ছোটদের গল্প প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>The post স্টিফেন হকিং এর বেস্ট সেলার দুটি বই appeared first on BookPoint BD.
]]>বিজ্ঞানের বই কখনো সমীকরণ ছাড়া রচিত হয়না এমনকি সমীকরণ ব্যাতিত কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ব্যাখ্যা করাও কঠিন হয়ে পরে সেখানে স্যার স্টিফেন হকিং খুব সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন প্রতি অক্ষরে অক্ষরে সমীকরণহীন মহাকাশে ঘটিত নানা ব্যাখ্যা। বিগব্যাং-এনার্জি-সুপারনোভা-ব্ল্যাকহোল-হোয়াইট হোল সহ আরো অনেক অনেক অজানা ব্যাখ্যা।
মহাবিশ্বের শুরু থেকে এর ক্রম পরিনতি কি হতে পারে – তা তিনি সহজ সরলভাবে সাধারণ মানুষের বোধগম্য করে ফুটিয়ে তুলে ছিলে যা সারাবিশ্বে একটি বেস্ট সেলার এবং সর্বমহলে প্রশংসিত বই হিসেবে স্বীকৃত।
The post স্টিফেন হকিং এর বেস্ট সেলার দুটি বই appeared first on BookPoint BD.
]]>The post সিরিয়া ফিলিস্তিন প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>পৃষ্ঠা সংখ্যা: ২১৬
‘গাজাকে পৃথিবীর সবচেয়ে বড় ও উন্মুক্ত কারাগার বলেন অনেকে। আমরা (গাজাবাসী) বলি, তার থেকেও খারাপ। কারাগারে মানুষ নিতান্ত তিনবেলা খাবার পায়। পানি পায়। মাথার ওপরে থাকে ছাদ। সকাল-সন্ধ্যা মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুম থেকে উঠতে হয় না কারাবন্দীদের। কারাগারে মানুষদের দু’দিন পর পর চোখের জলে প্রিয়সন্তানকে কাফনের কাপড় পরিয়ে রেখে আসতে হয় না অন্ধকার কবরে। ছিন্ন-বিছিন্ন সন্তানের মৃতদেহের কিছু অংশ হাসপাতালে রেখে এসে ‘হারিয়ে ফেলা হাতটি’ খুঁজতেও নামতে হয় না রাস্তায়। আমাদের আগে তিন পুরুষ অমানবিক অত্যাচারের মধ্য দিয়ে পশুর মতো জীবন কাটিয়েছে। আমরাও একইভাবে পশুর মতো জীবনযাপন করছি। হয়তো একই পরিণতি হবে আমাদের সন্তানেরও। কিন্তু তাদের সন্তানের জন্য একটি মুক্ত ফিলিস্তিন আমরা রেখে যাবো ইনশা আল্লাহ!’
রক্তাক্ত, ক্ষত-বিক্ষত উম্মাহর হৃদপিন্ড বায়তুল মোকাদ্দাস-পবিত্র আকসার ইতিহাস, ইহুদি-ষড়যন্ত্র ও পরিণতি নিয়ে রচিত রক্তে আঁকা ফিলিস্তিন। পরিমার্জিত তৃতীয় সংস্করণ।
ঈমান নিয়ে বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে পড়তে হবে।
সিরিয়া মহাযুদ্ধের কালবইটি কেন পড়বেন?
পৃষ্ঠা সংখ্যা: ৩৮৪
তথ্য-প্রযুক্তির অবাধ বিস্তারের এ যুগে পৃথিবীকে আমরা বলি ‘গ্লোবাল ভিলেজ’। ঠিক যেন একই গাঁওয়ের এ-পাড়া, ও-পাড়া। কিন্তু এই তথ্য-প্রযুক্তির অবাধ বিস্তার সবক্ষেত্রে যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তা বলাই বাহুল্য। তথ্য-প্রযুক্তি কিংবা মিডিয়া আমাদের নানান সংবাদ সরবরাহ করে। বিভ্রান্তও তো কম করে না। মিডিয়ার লাল-নীল দুনিয়ায় আমরা অনেক সময় ডাহা মিথ্যাকেও সত্য ঠাওরাই। আজগুবি সম্ভাবনাতেও পুলকিত হই পরম আরাধ্য ভেবে। মিডিয়া মানেই পুঁজি। পুঁজি মানেই ঝা চকচকে ইহূদিকেন্দ্রিক পশ্চিমা দুনিয়া। সেই পশ্চিমা দুনিয়া মিডিয়া দিয়ে আমাদের যা গেলাচ্ছে, আমরা গিলছি, গোগ্রাসে। উগরে ফেলছি সামান্যই। আফগানিস্তান, ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো সিরিয়ার ক্ষেত্রেও আমরা বানোয়াট-বিকৃত তথ্যের শিকার হচ্ছি প্রতিনিয়ত। সিরিয়ায় চলছে অস্ত্র সন্ত্রাস, আমাদের এখানে তথ্য সন্ত্রাস।
সিরিয়ায় প্রকৃতপক্ষে কী ঘটছে? সেখানকার সার্বিক বাস্তবতা কী? বিশ্ব মোড়লদের কে কার পক্ষে অবস্থান নিয়েছে? আইএসের সূচনা হলো কীভাবে? সিরিয়া যুদ্ধের ভবিষ্যৎইবা কী? সিরিয়ায় কারা লড়ছে ন্যায়, ইনসাফ ও উম্মাহর হিতাকাক্সক্ষা নিয়ে? ইত্যাকার অসংখ্য প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ‘সিরিয়া মহাযুদ্ধের কাল’ বইয়ে, নির্মোহ ও স্বচ্ছদৃষ্টিতে। এই বই তার পাঠককে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে যে দুনিয়া শিহরণ জাগানিয়া, অচিন্তনিয় ও বাস্তবসম্মত। এই বই বিশ্বরাজনীতি, মধ্যপ্রাচ্য ও মুসলিমবিশ্ব নিয়ে আমাদের উদাস চিন্তা-ভাবনাকে পাল্টে দেবে। অনেকটা ঘুমন্ত ব্যক্তিকে কষে চড় দিয়ে জাগিয়ে তোলার মতো। এই বই তার পাঠককে এমন সব সত্যের মুখোমুখী করবে যা থেকে পালাবার জো নেই। এ বই আপাত পক্ষপাতহীন, সত্যাশ্রয়ী এবং একই সঙ্গে মানবিকও।
The post সিরিয়া ফিলিস্তিন প্যাকেজ appeared first on BookPoint BD.
]]>