The post ইসলামি ইতিহাস-১ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম appeared first on BookPoint BD.
]]>অনুবাদক: মারুফ হাসান
The post ইসলামি ইতিহাস-১ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম appeared first on BookPoint BD.
]]>The post ক্যারিশম্যাটিক এরদোগান (অটোমান থেকে বর্তমান) appeared first on BookPoint BD.
]]>The post ক্যারিশম্যাটিক এরদোগান (অটোমান থেকে বর্তমান) appeared first on BookPoint BD.
]]>The post ক্রুসেড (খ্রিষ্টানদের হিংস্র যুদ্ধের ইতিহাস) appeared first on BookPoint BD.
]]>ক্রসেড—ইসলামকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার এক ভয়ংকর খেলা। সমগ্র খ্রিষ্টজগৎ নিজেদের মধ্যকার সব ভেদাভেদ ভুলে একজোট হয়ে মুসলিম বিশ্বের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হওয়ার এক লোমহর্ষক আলেখ্য। সালাহুদ্দিন আইয়ুবির হাত ধরে তাদের এসব আস্ফালনকে ধুলোয় মিশিয়ে দেওয়া এবং সম্মিলিত ইউরোপিয়ান শক্তিকে নাকানিচুবানি খাওয়ানো ও প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে তাদের অপবিত্র হাত থেকে উদ্ধার করার এক রুদ্ধশ্বাস ইতিহাস।ক্রুসেড নিয়ে যুগে যুগে কলম ধরেছেন বিভিন্ন ঐতিহাসিক, ঔপন্যাসিক ও গল্পকারেরা। ইতিহাসের পাতা মন্থন করে এর ভাষ্যকে নিত্য-নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন পাঠকের সামনে। কোনো কালেই ক্রুসেডের ইতিবৃত্তের আবেদন ফিকে হয়নি। তাই সব যুগেই এই বিষয়ে রচনা ছিল চলমান প্রক্রিয়া।এই চলমান প্রক্রিয়ার অংশ হয়েই ক্রুসেড যুদ্ধের ইতিহাস নিয়ে আরব বিশ্বের অন্যতম কালজয়ী ও প্রখ্যাত ইতিহাসবিদ ড. রাগিব সারজানির অনবদ্য রচনা- ক্রসেড : খ্রিষ্টানদের হিংস্র যুদ্ধের ইতিহাস।
The post ক্রুসেড (খ্রিষ্টানদের হিংস্র যুদ্ধের ইতিহাস) appeared first on BookPoint BD.
]]>অনুবাদ : মানসূর আহমাদ ও মাহদি হাসান
সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী (বর্ধিত অংশ)
ফিলিস্তিন। একটি আহত, ক্ষতবিক্ষত দেহ। লাখো শ্বাপদের দল যে শরীর খুবলে নিয়েছে তাদের হিংস্র নখর দিয়ে।
.
জেরুসালেম। এক কালের সুন্দর সুশোভিত একটি নগরী। প্রাচীন এই শহর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মুসলিমরা জয় করে। ক্রমেই বিজিত হয় পুরো ফিলিস্তিন। বহুকাল পরে ক্রুসেডারদের দ্বারা আক্রান্ত হয় এই ফিলিস্তিন। হিংস্র হায়েনার দল বুক-সমান রক্তের বন্যা বইয়ে দিয়ে প্রবেশ করে পবিত্র শহর জেরুসালেমে। সে যাত্রায় সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ শহরটাকে মুক্ত করেন।
.
অনেকদিন পর শহরটা আবারও ক্রুসেডারদের দখলে চলে যায়। তখন মুক্ত করেন নাজমুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ। আবারও ফিলিস্তিন চলে যায় কুখ্যাত রক্তখেকোর দল মঙ্গোল বাহিনীর দখলে। তাদের কালো থাবা থেকে ফিলিস্তিনকে মুক্ত করেন সাইফুদ্দিন কুতুজ ও রুকনুদ্দিন বাইবার্স রাহিমাহুমাল্লাহ।
.
ফিলিস্তিন আজও ক্রুসেডার খ্রিষ্টানদের হাত ধরে জায়নবাদী ইহুদি কুকুরদের দখলে। ফিলিস্তিন আজও একজন সালাহুদ্দিনের জন্য ডুকরে কাঁদে। ফিলিস্তিন আজও একজন বাইবার্সের অপেক্ষায় দিন কাটায়। ফিলিস্তিনের মুক্তির জন্য আমাদের অনেক কিছুই করার আছে। সেই করণীয়গুলো বলবে মিসরের প্রখ্যাত ইতিহাসবিদ ড. রাগিব সারজানির এ বই।
The post ফিলিস্তিন: বেঁচে থাকার লড়াই (পরিমার্জিত বর্ধিত সংস্করণ) appeared first on BookPoint BD.
]]>The post বিশ্বসভ্যতায় মুসলিমদের অবদান (১ম খণ্ড) appeared first on BookPoint BD.
]]>অনুবাদ : মুফতী মাহমূদুল হাসান
পৃষ্ঠা : ৪৯৬
কাগজ: ৮০ গ্রাম অফসেট
বর্তমান বিশ্বে মুসলিমদের অবস্থা দেখে মনে হয় তারা ধনে-মানে, জ্ঞানে-বিজ্ঞানে, গুণে, শক্তি-সামর্থ্যে সকল দিকেই দরিদ্র-দুর্বল ও অসহায়। শুধু তাই নয়, অন্যান্য জাতি দ্বারা তারা চরমভাবে নির্যাতিত। পৃথিবীতে তাদের সম্মানের কোনো আসনই নেই। কোনোদিকেই তাদের অগ্রগতি ও উন্নতি নেই। মুসলিম নামক একটা জাতি বিশ্বের মৃতের মতো পড়ে আছে নির্জীব নিষ্প্রাণ।
.
মুসলিমদের এমন দুর্বল ও হীন অবস্থায় পড়ে থাকার তো কথা নয়। যে জাতি সৃষ্টির উদ্দেশ্য ছিল সারা দুনিয়াতে তারা জ্ঞান-বিজ্ঞানের মহিমা ও সভ্যতার প্রচার করবে, পৃথিবীকে তারা শাসন করবে, আল্লাহর অসামান্য ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। আজ কেন তারা এতো অসহায় ও দুর্বল! কেন তারা আজ এতো বেশি অত্যাচারিত ও নিগৃহীত? পূর্বেও কি তাদের অবস্থা এমনই ছিল?
.
না। কখনোই না। আর এর জ্বলন্ত সাক্ষী মুসলিমদের গৌরবময় অতীত। আরবের নিরক্ষর মরুচারীরা আল্লাহর কালাম ধারণ করে পৃথিবীর শাসক হয়েছিলেন। পৃথিবীর মানুষকে তারা শিক্ষা সভ্যতা ও জ্ঞান-বিজ্ঞানের পাঠদান করেছিলেন। আল্লাহর অসামান্য মহিমা ও কর্তৃত্ব এবং ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন দুনিয়ায়। প্রকৃতপক্ষে আধুনিক বিশ্বের শিক্ষা সভ্যতা ও জ্ঞান-বিজ্ঞানের সকল বিভাগেই তারা রেখে গেছেন অপরিসীম অবদান।
.
‘বিশ্বসভ্যতায় মুসলিমদের অবদান’ মিসরের প্রখ্যাত ইতিহাসবিদ ড. রাগিব সারজানি রচিত এমনই একটি অনবদ্য গ্রন্থ যেখানে খুবই প্রামাণ্য ও সাবলিলভাবে উঠে এসেছে মুসলিমদের অবদানগুলো। আজকের এই আধুনিক বিশ্বায়নের কী কী অবদান রেখে গেছেন মুসলিম মনীষীরা।
The post বিশ্বসভ্যতায় মুসলিমদের অবদান (১ম খণ্ড) appeared first on BookPoint BD.
]]>The post বিশ্বসভ্যতায় মুসলিমদের অবদান (২য় খণ্ড) appeared first on BookPoint BD.
]]>৮০ গ্রাম কালার কাগজ
The post বিশ্বসভ্যতায় মুসলিমদের অবদান (২য় খণ্ড) appeared first on BookPoint BD.
]]>The post নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী appeared first on BookPoint BD.
]]>নবীজির ﷺ জীবনী নিয়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে আহ্বান করা হয় সিরাত বিষয়ক গবেষণাপত্র লিখতে। বাছাই পর্ব শেষে প্রাথমিকভাবে বিভিন্ন ভাষায় রচিত ১৮০টি গবেষণাপত্র নির্বাচিত হয়। তারপর সেই ১৮০টি গবেষণাপত্র থেকেই প্রথম স্থান অর্জন করে ‘উসওয়াতুল লিল আলামিন।’ সিরাতের ওপর ড. রাগিব সারজানির ‘উসওয়াতুল লিল আলামিন’ রচনাটি এতটাই অসাধারণ ছিল যে, পরিচালনাপর্ষদ প্রতিযোগিতায় ২য় ও ৩য় পুরস্কার বাতিল বলে ঘোষণা করে দেন। কারণ, অন্য কারো গবেষণাপত্রই গুণে ও মানে ড. রাগিব সারজানির গবেষণাপত্রের কাছাকাছিও যেতে পারিনি।
.
‘উসওয়া’ অর্থ—আদর্শ, জীবনদর্শন, জীবনের ধারা। তাহলে ‘উসওয়াতুল লিল আলামিন’ অর্থ সমূহ জগতের আদর্শ। আমাদের নবী ও রাসুল—মুহাম্মদ ইবনু আবদুল্লাহ—উসওয়াতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের নন, জগতসমূহে আল্লাহর যত সৃষ্টি আছে; সবার নবী। সবার জন্যই উসওয়াহ—আদর্শ ও অনুসরণীয়। ইসলাম তাঁর আনীত ধর্ম; যারা ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সেই কাফিরদেরও নবি তিনি।
.
তাহলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম; পুরো জীবনে তিনি তাদের জন্য কতটা অনুসরণীয়! ভোর থেকে ঘোর—সবখানে অনুসৃত হয় তাঁর আদর্শ। এই মহান আদর্শে নিজেদের সমর্পণ না করলে, আমরা সবই পাব—শুধু একটা আদর্শ জীবন খুঁজে পাব না।
.
‘নবিজি ﷺ : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়ে-ছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন…
The post নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী appeared first on BookPoint BD.
]]>The post ইসলামি সভ্যতায় নৈতিকতা ও মূল্যবোধ appeared first on BookPoint BD.
]]>মানুষের জীবনের সততা, মহানুভবতা, উদারতা, ন্যায়পরায়ণতা, সভ্যতা, সাধুতা, অখ-তা, একত্রতা, পূর্ণতা সর্বোপরি স্বচ্ছতা, জবাবদিহিতা, চরিত্র, মহত্ত্ব ও আদর্শিক গুণাবলির সংমিশ্রিত আত্মশুদ্ধির স্বর্ণফসল হলো নৈতিকতা।জীবনচেতনার প্রথম সূর্যসিঁড়ি হলো নৈতিকতা। নৈতিকতা মানুষের জীবনের স্বচ্ছতার দিগন্তবিস্তারী প্লাবন ডেকে এনে দেয়। তাই মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণকেই নৈতিকতা বলা হয়। ইসলামে শিষ্টাচার হলো ইবাদত। আর নীতি-নৈতিকতা একটি প্রশিক্ষণ। এটা শেখার জন্য ব্যবস্থা, অনুশীলন ও চর্চার প্রয়োজন জরুরি। বইটিতে এমনই কিছু মূল্যবোধ ও নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়েছে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায়।
The post ইসলামি সভ্যতায় নৈতিকতা ও মূল্যবোধ appeared first on BookPoint BD.
]]>The post ক্রুসেড যুদ্ধের ইতিহাস (১-২ খণ্ড) appeared first on BookPoint BD.
]]>* ক্রুসেড যুদ্ধের ইতিহাস কেবল ইসলামি ইতিহাস নয়; বরং মানবেতিহাসেরই একটি দীর্ঘ অধ্যায়ের বিবরণ। ইসলামি ইতিহাসের
এক-সপ্তমাংশের প্রতিনিধিত্ব করছে এই ইতিহাস।* ক্রুসেড যুদ্ধের ইতিহাস বর্ণনায় প্রচুর পরিমাণে মিথ্যা সংযুক্ত করা হয়েছে। এ গ্রন্থের মাধ্যমে আমরা জানব ক্রুসেড যুদ্ধের সঠিক ইতিহাস।* ক্রুসেড যুদ্ধের ইতিহাস অধ্যয়নের মাধ্যমে আমরা বিবাদমান পক্ষগুলোর নীতি-আদর্শ পর্যবেক্ষণ করতে পারব; উপলব্ধি করতে সক্ষম হব মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমা ইউরোপীয়দের যুদ্ধের প্রেক্ষাপট ও পটভূমি।* আমাদের বর্তমান কালের এবং আগামী পৃথিবীর বিভিন্ন ঘটনাপ্রবাহের নেপথ্যের কার্যকারণসমূহ যথার্থভাবে উপলব্ধি করতে ক্রুসেড যুদ্ধের ইতিহাস নিশ্চিত করেই যথেষ্ট সহায়ক বিবেচিত হবে। —ড. রাগিব সারজানিক্রুসেড―এক আদর্শিক সংঘাত। যেই সংঘাতের লক্ষ্য হিশেবে রয়েছে ইসলাম ও মুসলিম উম্মাহ। এই হিংস্র লড়াইয়ে খ্রিষ্টানরা ছিনিয়ে নিতে চেয়েছে উম্মাহর পবিত্র ভূমি, ভূলুণ্ঠিত করতে চেয়েছে তার মর্যাদা। কিন্তু উম্মাহর সম্ভ্রম রক্ষার সংঘর্ষে কী ঘটেছিল আমাদের ইতিহাসে? কারা আল্লাহু আকবার ধ্বনিতে জাগিয়ে তুলেছিল উম্মাহর সুপ্ত ঈমানি চেতনাকে? আল্লাহর বড়ত্ব ও তাঁর রাসুলের নেতৃত্ব কোন-সে ত্যাগের বিনিময়ে হয়ে ছিল অক্ষয়, অবিচল?‘মাকতাবাতুল হাসান’ নিয়ে আসছে প্রায় দুই শতাব্দী ব্যাপ্ত ভয়ংকর ক্রুসেড যুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস; যা মোট ৬খণ্ডে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় শীঘ্রই প্রথম ২খণ্ড প্রকাশিত হয়েছে, যেখানে রয়েছে ক্রুসেড যুদ্ধের শুরু থেকে ইমাদুদ্দিন যানকি রহ. যুগ পর্যন্ত সময়ের বিস্তারিত ইতিহাস।
The post ক্রুসেড যুদ্ধের ইতিহাস (১-২ খণ্ড) appeared first on BookPoint BD.
]]>The post আমরা আবরাহার যুগে নই appeared first on BookPoint BD.
]]>মুসলিম উম্মাহর আজকের যে দুর্দশা ও বিপর্যস্ত পরিস্থিতি, এর থেকে উত্তরণের উপায় কী? উম্মাহর মূলোৎপাটনে আগ্রাসী অমুসলিম শক্তিগুলোকে মোকাবিলায় আমাদের করণীয় কী? আমরা শুধুই উপরের দিকে দু’চোখ তুলে তাকিয়ে থাকব আসমানি কোন সাহায্য অবতীর্ণ হওয়ার জন্য, নাকি নিজেদেরও করার কিছু আছে? অতীতের জাতিসমূহের বেলায় যেমন শত্রুর দমনে নেমে আসত গায়েবি মদদ; তাদের নিজেদের কিছুই করতে হতো না, আমাদের বেলাতেও কি সেরকম নীতি প্রযোজ্য? নাকি চিরাচরিত সেই নিয়মের ভেতরে এসেছে নতুন কেন পরিবর্তন? এই বইতে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন প্রখ্যাত ইতিহাসবিদ ও সুলেখক ড. রাগিব সারজানি।আরবের এই অনুসন্ধিৎসু লেখক তাঁর বিচক্ষণ দৃষ্টিতে আবিষ্কার করার চেষ্টা করেছেন উম্মাহর মুক্তির পথ। এর জন্য কার্যকরী পদক্ষেপগুলোও তিনি হৃদয়ের আকুতি মিশিয়ে অত্যন্ত দরদি ভাষায় খুব সুন্দরভাবে গুছিয়ে পেশ করেছেন পাঠকের সামনে। যেন তা সহজেই প্রতিজন পাঠকের ভেতরে নাড়া দেয়, খুলে দেয় বোধের বদ্ধ দুয়ার।
The post আমরা আবরাহার যুগে নই appeared first on BookPoint BD.
]]>