
নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী
নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী
লেখক : ড. রাগেব সারজানী,
প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন,
বিষয় : সীরাতে রাসূল (সা.),
অনুবাদ : আবদুন নুর সিরাজি, আম্মার মাহমুদ, মুহাম্মদ রোকন উদ্দীন
পৃষ্ঠা : ৬০৮ (ক্রিম কালার অফসেট)
কাভার : হার্ডকাভার
নবীজির ﷺ জীবনী নিয়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে আহ্বান করা হয় সিরাত বিষয়ক গবেষণাপত্র লিখতে। বাছাই পর্ব শেষে প্রাথমিকভাবে বিভিন্ন ভাষায় রচিত ১৮০টি গবেষণাপত্র নির্বাচিত হয়। তারপর সেই ১৮০টি গবেষণাপত্র থেকেই প্রথম স্থান অর্জন করে ‘উসওয়াতুল লিল আলামিন।’ সিরাতের ওপর ড. রাগিব সারজানির ‘উসওয়াতুল লিল আলামিন’ রচনাটি এতটাই অসাধারণ ছিল যে, পরিচালনাপর্ষদ প্রতিযোগিতায় ২য় ও ৩য় পুরস্কার বাতিল বলে ঘোষণা করে দেন। কারণ, অন্য কারো গবেষণাপত্রই গুণে ও মানে ড. রাগিব সারজানির গবেষণাপত্রের কাছাকাছিও যেতে পারিনি।
.
‘উসওয়া’ অর্থ—আদর্শ, জীবনদর্শন, জীবনের ধারা। তাহলে ‘উসওয়াতুল লিল আলামিন’ অর্থ সমূহ জগতের আদর্শ। আমাদের নবী ও রাসুল—মুহাম্মদ ইবনু আবদুল্লাহ—উসওয়াতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের নন, জগতসমূহে আল্লাহর যত সৃষ্টি আছে; সবার নবী। সবার জন্যই উসওয়াহ—আদর্শ ও অনুসরণীয়। ইসলাম তাঁর আনীত ধর্ম; যারা ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সেই কাফিরদেরও নবি তিনি।
.
তাহলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম; পুরো জীবনে তিনি তাদের জন্য কতটা অনুসরণীয়! ভোর থেকে ঘোর—সবখানে অনুসৃত হয় তাঁর আদর্শ। এই মহান আদর্শে নিজেদের সমর্পণ না করলে, আমরা সবই পাব—শুধু একটা আদর্শ জীবন খুঁজে পাব না।
.
‘নবিজি ﷺ : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়ে-ছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন…
৳ 504
30% ছাড়ে

Noyon –
রাসূলুল্লাহ (সা.)-কে সমগ্র জগতের জন্য আদর্শরূপে পাঠানো হয়েছে। এই মাটির পৃথিবীতে তিনি এসেছেন এবং তাঁর মধুময় সুবাস দিয়ে বিমোহিত করেছেন পুরো আসমান-জমিন। তিনি ছিলেন রহমত এবং করুণার আধার। তাঁর পবিত্র স্পর্শে ধূলিমলিন ও জীর্ণ মানুষগুলো যেন ফিরে পেল আপন প্রাণ! এমন মহামানবকে পরিপূর্ণভাবে জানা এবং তাঁর আদর্শ বুকে ধারণ করা শুধু মুসলিম হিসেবে নয়—মানুষ হিসেবেও আমাদের কর্তব্য।
Md Jahangir Mia –
নবিজি
যার আদর্শে বিমোহিত পৃথিবী
বইটি নিতে চাই
Book Point –
উপরের “কার্টে এড করুন” এ ক্লিক করুন। তারপর “অর্ডার করুন” সিলেক্ট করুন। তারপর আপনার নাম ঠিকানাসহ সম্পূর্ন ডিটেইলস ফিলআপ করুন। সবশেষে “Place Order” এ ক্লিক করুন। সঠিকভাবে অর্ডার করে থাকলে ফোনে কনফার্মেশন মেসেজ পাবেন।
অথবা নিচের নাম্বারে কল করেও অর্ডার করা যাবে।
01729-011588
01517-833941
Shek sujon –
Gaibandha shadar
Book Point –
অর্ডার করতে উপরের “কার্টে এড করুন” এ ক্লিক করুন। তারপর “অর্ডার করুন” সিলেক্ট করুন। তারপর আপনার নাম ঠিকানাসহ সম্পূর্ন ডিটেইলস ফিলআপ করুন। সবশেষে “Place Order” এ ক্লিক করুন। সঠিকভাবে অর্ডার করে থাকলে ফোনে কনফার্মেশন মেসেজ পাবেন।
অথবা নিচের নাম্বারে কল করেও অর্ডার করা যাবে।
01729-011588