
মুহাম্মাদ (সা.) হৃদয়ের বাদশা (১-৩ খন্ড)
মুহাম্মাদ (সা.) হৃদয়ের বাদশা (১-৩ খন্ড)
লেখক : ড. রাশীদ হাইলামায, ফাতিহ হারপসি,
প্রকাশনী : মাকতাবাতুল ফুরকান,
বিষয় : সীরাতে রাসূল (সা.),
অনুবাদ: মুহাম্মাদ আদম আলী
বাইন্ডিং: হার্ডকাভার
পৃষ্ঠা:- (৭০ গ্রাম ক্রিম কালার অফসেট পেপার)
১ম খন্ড- ৪৯৬
২য় খন্ড- ৫০৪
৩য় খন্ড- ৪৮৮
আপনার হৃদয়ের বাদশাহ কে? তাকে তো জানা আবশ্যক, চেনা জরুরী। তথ্য ও তত্ত্বের ভিড়ে অনেকে খেই হারিয়ে ফেলেন। জটিল ও কঠিন শব্দে জীবনী সাচ্ছন্দে পড়া মুশকিল হয়ে ওঠে। অথচ রাসূল সা.-এর জীবনী বার বার পড়া উচিত। বার বার পড়ার মতো বই তুরস্কের প্রসিদ্ধ লেখক রাশী হাইলামায ও ফাতিহ হারপসি রচিত তিন খন্ডের ‘মুহাম্মাদ সা. : হৃদয়ের বাদশাহ’ একবার পড়েই দেখুন। শুরু করার পর শেষ না করে উঠতে মন চাইবে না। বাংলা ভাষায় এত সাবলীল নবীজীর জীবনী আর লেখা হয়নি।
৳ 2,400 ৳ 1,440


Abu Jarir Abdul Wadud –
লেখক প্রকাশক মুহতারাম আদম আলী ভাইয়ের অনুবাদ নবীজির জীবনী গ্রন্থ হৃদয়ের বাদশা বইটি পড়ছি। অসাধারণ অনুবাদ। রাশীদ হাইলামায ও ফাতিহ হারপসি’র Prophet Muhammad (s) : Sultan of Hearts এর অনুবাদ ‘সর্বশেষ নবী মুহাম্মাদ সা. হৃদয়ের বাদশাহ’ বইটি। …বইটির কাগজ, বাইন্ডিং, বিন্যাস আমাকে চরমভাবে মুগ্ধ করেছে। বইটি হাতে নিলে মন ভরে যায়। নবীজির জীবনী অসাধারণ সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে এই বইয়ে। সীরাত পাঠকদের দিল ঠাণ্ডা করে দেওয়ার মত একটি বই।
আদম আলী ভাইয়ের এই মেহনত আল্লাহ কবুল করুন। বইটি আমাদের সবার হিদায়াতের উসিলা হোক।’
Robin Khan –
১০ দিনে প্রায় ১১ ঘন্টা ৩২ মিনিট সময় ব্যয় করে পড়া শেষ হলো রাশীদ হাইলামায ও ফাতিহ হারপসি এর গ্রন্থিত সীরাত বই মুহাম্মাদ সা. হৃদয়ের বাদশা – ২য় খন্ড। উক্ত সীরাত বইটির ১ম খন্ড পড়েছিলাম প্রায় পাচঁ মাস পূর্বে। ১ম খন্ড পড়া শেষে এতোটাই মজা পেয়েছিলাম যে পরবর্তী খন্ডের জন্য প্রকাশকদের কাছে থেকে মাঝে মাঝেই জানার চেষ্টা করতাম কবে বের হবে ২য় খন্ড। …অল্প কথায় বইটির বিস্তারিত তুলে ধরা আসলেই খুব কঠিন কাজ। তবে যারা আগ্রহী এবং সহজ সাবলিল এবং তথ্যমূলক সীরাত বই পড়তে আগ্রহী তারা এই বইটি সংগ্রহ করে দেখতে পারেন। ’
Riduanl hoque –
Prophet Mohammad (s) the sultan of heart.